পতঞ্জলির সঙ্গে ত্রিপুরা সরকারের নতুন অংশীদারিত্ব, বাড়ছে বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা

পতঞ্জলি যোগপীঠের মহাসচিব আচার্য বালকৃষ্ণ ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা-র এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষের মধ্যে রাজ্যের সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বিশদ আলোচনা হয়।
পতঞ্জলি গোষ্ঠী ত্রিপুরা রাজ্যে যোগ ও আধ্যাত্মিক পর্যটনের প্রসার, ওয়েলনেস সেন্টার স্থাপন, জৈববৈচিত্র্য উদ্যান, ফসিল মিউজিয়াম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মডেল স্কুল প্রতিষ্ঠা, ডিজিটাল কৃষি, তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, এবং আদিবাসী ও গ্রামীণ শিল্পীদের প্রশিক্ষণের ক্ষেত্রে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।
 জানা গেছে, এই সমস্ত ক্ষেত্রকে ঘিরে পতঞ্জলি গোষ্ঠীর সঙ্গে ত্রিপুরা সরকার খুব শীঘ্রই একটি বিস্তৃত সমঝোতা মৌ-স্বাক্ষর করবে। এই সমঝোতা চুক্তি রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “এই সহযোগিতার ফলে রাজ্যের যুব সমাজ এবং গ্রামীণ জনগণের উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *