গোমতী জেলার জেলা শাসকের কার্যালয়ে ঝুললো তালা

উত্তপ্ত পরিস্থিতি উদয়পুরে ! বিশাল পুলিশ বাহিনী সত্ত্বেও তালা ঝুললো গোমতী জেলা শাসক অফিসে। স্লোগান উঠলো জেলা শাসকের বিরুদ্ধে। ওই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে, গোমতী জেলা শাসক কার্যালয়ে তালা ঝুলাতে গিয়ে পুলিশ এবং তিপরা মথার যুব কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। তাতে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

প্রসঙ্গত, ২৬ মে প্রদ্যোত কিশোর দেবর্বমণের সাথে অভব্য আচরণ করেছেন গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা। পরের দিনই মথার যুব সংগঠনের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট গোমতী জেলার শাসককে অপসারণের দাবি জানালো ওয়াইটিএফ। কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এরই প্রতিবাদে আজ জেলা শাসকের অফিস সহ জেলার সব অফিসে তালা দেবার ঘোষণা দিয়েছে মথার যুব সংগঠন। আন্দোলন এখনো চলছে। তবে এদিন পুলিশের বেরিগেট ভেঙ্গে গিয়ে YTF এর কর্মীরা গোমতী জেলার জেলা শাসকের কার্যালয়ে ঝুলিয়ে দিল তালা। পুলিশের সঙ্গে YTF এর নেতাকর্মীদের হয় ধস্তাধস্তি। গোমতী জেলা জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে এই আন্দোলনকে ঘিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *