বজ্রপাতের কারনে হারিয়ে গেল আরো একটি হাতি

বজ্রপাতের কারনে হারিয়ে গেল আরো একটি হাতি। মুঙ্গিয়াকামী আর ডি ব্লক এলাকার দক্ষিণ মহারানীপুর এডিসি ভিলেজের দোখাইকামী এলাকাতে শুক্রবার  স্থানীয় মানুষদের থেকে খবর পায় হাতির সেচ্ছাসেবক’রা। খবর পেয়েই তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামী এলাকার বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যায়।

তেলিয়ামুড়া পশু চিকিৎসালয় থেকে  এসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর বিশ্বভারতী দেববর্মার নেতৃত্বে ডঃ সৃজন দেববর্মা, ডক্টর মাল্টিনা দেববর্মা, ডক্টর অভিষেক পাল মৃত হাতির পোস্টমর্টেমের জন্য দোখায় কামীতে যান। বিকাল নাগাদ মৃত হাতেটির দেহ ময়নাতদন্তের পর জানান বজ্রপাতের কারণেই হাতিটির মৃত্যু হয়েছে।

পশু চিকিৎসক টিমের ময়নাতদন্তের পর বন দপ্তরের আধিকারিকরা দোখাই কামীতেই জে.সি.বি দিয়ে মাটি খুঁড়ে হাতিটিকে মাটিচাপা দিয়ে দেয়। এখানে প্রসঙ্গত উল্লেখ্য,, গত দেড় বছরে দক্ষিণ মহারানী ও তার আশপাশ এলাকা গুলিতে নানান কারণে চারটি হাতির মৃত্যু হয়েছে। মৃত হাতিটি ছিল মহিলা। আনুমানিক বয়স তিন থেকে চার বছর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *