‘অপারেশন সিঁদুর’-এর পর আরও একবার ‘দাতা কর্ণ’ ইউটিউবার ভুবন বাম

‘অপারেশন সিঁদুর’-এর পর ইউটিউবার ভুবন বাম আরও একবার ‘দাতা কর্ণ’। এবার ‘ব্র্যান্ড এনডোর্সমেন্ট’-এর পুরো টাকাটাই দিয়ে দিলেন ‘ন্যাশনাল ডিফেন্স ফ্রন্ট’ বা ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে।

ভুবনের এই কর্মকাণ্ড এই প্রথম নয়। এর আগে করোনাকালে ১০ লক্ষ টাকা দান করেছিলেন তিনি। এছাড়াও, বিভিন্ন সময়ে দেশের নানা সমস্যায় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোটা অঙ্কের অর্থ দান করেছেন তিনি।

বলিউডে তাঁর দান নিয়ে চর্চার অন্ত নেই। বলিউডে এখন ‘সোনু সুদ ২.০’ ভার্সন হিসাবে পরিচিত ভুবন। একাধিক সাক্ষাৎকারে ইউটিউবারের দাবি, “প্রচারের খাতিরে এই কাজ করি না। নিজের দেশকে ভালবাসি। দেশের প্রতি কর্তব্য পালনের তাগিদ বোধ করি। সেই তাগিদ থেকেই সামান্য যে টুকু পারি করার চেষ্টা করি।”

ভুবনের নয়া দানের কথা ছড়িয়ে পড়তেই আপ্লুত তাঁর অনুরাগীরা। তাঁদের মতে, কৌতুকশিল্পী এবং ইউটিউবারের এই ধরনের পদক্ষেপ এই প্রজন্মের মনে দেশের প্রতি ভালবাসার জন্ম দিচ্ছে। উদাহরণ তৈরি করছে আগামী প্রজন্মের কাছে। ভুবনকে যাঁরা অনুসরণ করে আগামীতে তাঁরাও তাঁর মতো করে দেশের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, আশা তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *