পিছিয়ে পড়েও চার গোল, ইউরোপের ক্লাব ফুটবলে নজির চেলসির

উয়েফা কনফারেন্স লিগ জিতল চেলসি। ইউরোপের তৃতীয় সারির ক্লাব প্রতিযোগিতার ফাইনালে স্পেনের রিয়াল বেটিসকে ৪-১ গোলে হারাল তারা। উয়েফার ক্লাব স্তরের সব প্রতিযোগিতায় জিতে অনন্য নজির গড়ল চেলসি।

প্রথম ৪৫ মিনিট দাপট দেখিয়েছে স্পেনের দলটিই। প্রথমার্ধে আব্দে এজালজুলির গোলে এগিয়ে গিয়েছিল বেটিস। প্রথমদিকে চেলসি কিছুটা পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে খেলা ঘুরে যায়। পাঁচ মিনিটের ব্যবধানে কোল পামারের দু’টি ক্রস থেকে দু’টি গোল হয়। এনজো ফের্নান্দেস এবং নিকোলাস জ্যাকসন গোল করেন। এগিয়ে যায় চেলসি। শেষের দিকে গোল করেন জেডন সাঞ্চো এবং মোসেস কাইসিদো।

ছ’বছর বয়সে চেলসিতে যোগ দিলেও সাম্প্রতিক কালে অনেক বার চোট পেয়েছিলেন রিকি জেমস। এ দিন তাঁর হাতেই ওঠে বিজয়ের ট্রফি। চেলসি অধিনায়ক পরে বলেন, “এই প্রতিযোগিতায় খেলতে নামার সময়ই জানতাম জিততে হবে। পরের বার আবার চ্যাম্পিয়ন্স লিগে খেলব।” ম্যাচের পর মালিক বোয়েলি মাঠে এসে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *