ফের করোনার হানা! আক্রান্ত বলিউড অভিনেত্রী, কেমন আছেন এখন?

ফের করোনার হানায় চিন্তিত মানুষ। দেশের বেশ কয়েকটি রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে ২০২০ সালের স্মৃতি। এই অবস্থায় বলিউড অভিনেত্রী শিল্পা শিরোদকার জানিয়েছিলেন, তিনিও করোনা আক্রান্ত। সকলকে সাবধানে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। তিন দিন পরে কেমন আছেন তিনি, জানালেন শিল্পা।

সোমবার একটি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছিলেন, “বন্ধুরা, আমি করোনা আক্রান্ত। সকলে খুব সাবধানে থাকুন। দয়া করে আবার মাস্ক পরুন।” শিল্পার এই পোস্টের পরে উদ্বেগ প্রকাশ করেছিলেন তাঁর অনুরাগীরা।

এ বার তাঁদের আস্বস্ত করতে আরও একটি পোস্টে অভিনেত্রী লিখলেন, “অবশেষে সেরে উঠলাম। ভাল বোধ করছি এখন। যাঁরা এই সময়ে ভালবাসা দিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ। দিনটা সকলের খুব ভাল কাটুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *