আইপিএলের পর এবার ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিলেন বৈভব

ভারতের শুধু সিনিয়র দলই নয়, ইংল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলও। তিনটি ফরম্যাটেই খেলবে তারা। একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, পাঁচটি যুব এক দিনের ম্যাচ এবং দু’টি ‘মাল্টি ডে’ ম্যাচ খেলা হবে। বৃহস্পতিবার সেই দল ঘোষণা করে দেওয়া হল।

অধিনায়ক করা হয়েছে চেন্নাই সুপার কিংসের আয়ুষ মহাত্রেকে। ১৬ জনের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী। গত বছর মহা নিলামে তাঁকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান।

গত মাসেই ১৪ পূর্ণ করেছেন বৈভব। আইপিএলে তাঁর দুর্দান্ত ব্যাটিং ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছে। গুজরাতের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে করেছেন অর্ধশতরান।

চেন্নাইয়ের মহাত্রেও কারও থেকে কম যান না। ঋতুরাজ গায়কোয়াড়ের বদলি হিসাবে নেওয়া হয়েছিল তাঁকে। মোট ২০৬ রান করেছেন তিনি। তার মধ্যে আরসিবি-র বিরুদ্ধে ৪৮ বলে ৯৪ রান রয়েছে।

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল: আয়ুষ মহাত্রে (অধিনায়ক), অভিজ্ঞান কুণ্ডু (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মলহোত্রা, রাহুল কুমার, মৌল্যরাজসিংহ চাভদা, হরবংশ সিং, আরএস আমব্রিস, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, যুধজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ আনান, আদিত্য রানা এবং অনমলজিৎ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *