কড়া নির্দেশ নবান্নের তরফে

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। এই ঘটনায় আপাতত সংঘর্ষ বিরতি চললেও ভারত পাকিস্তান ইস্যুতে হাওয়া এখনও বেজায় গরম। ভারতের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ফের ঘটনার পুনরাবৃত্তি হলে আর ছেড়ে কথা বলা হবে না পাকিস্তানকে।

এর মাঝে রাজ্যের বিভিন্ন জেলাগুলির জন্য আগামী ৩ মাস কড়া বার্তা দিল নবান্ন। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বিশেষ নির্দেশ দিয়েছেন বিভিন্ন জেলা প্রশাসনকে। আগামী ৩ মাস জেলাগুলিতে যাতে খাদ্যের কোনো রকম ঘাটতি না হয় তার জন্য আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে।

কোনো রকম জরুরি অবস্থা দেখা দিলে রাজ্য সরকারের আগাম সব ব্যবস্থা যেন তৈরি থাকে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি আরো কড়া করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। এদিনের ভার্চুয়াল বৈঠকে কোন জেলায় কতটা খাদ্য মজুত আছে তা নিয়ে আলোচনা করেন মুখ্যসচিব। প্রত্যন্ত, দুর্গম এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *