ইংল্যান্ড সিরিজে অনিশ্চিত শামি! নিজে ‘না’ বললেও রয়েছে জল্পনা

এই বছরের শুরুতেই চোট সারিয়ে উঠেছেন মহম্মদ শামি। ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। আইপিএলও খেলছেন। কিন্তু টেস্টে পাঁচ দিন খেলার ধকল তিনি নিতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই বিষয়ে নিশ্চিত হলে তবেই শামিকে ইংল্যান্ড নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর থেকে প্রায় এক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন শামি। গত বছর নভেম্বরে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে নামেন তিনি। রঞ্জি খেলেন। প্রথমে মনে করা হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে যাবেন। কিন্তু তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয় শামির।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে ভারত। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, জসপ্রীত বুমরাহকে হয়তো তিনটির বেশি টেস্টে খেলানো হবে না। রোহিত, কোহলি না থাকায় দলে অভিজ্ঞতার অভাব থাকবে। শামিকেও যদি না নিয়ে যাওয়া হয় তা হলে বোলিং বিভাগেও অভিজ্ঞতা কমবে। তবে আগামী দিনে শামি লাল বলের ক্রিকেট কতটা খেলবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *