পুনরায় ফরাসি ওপেনে ফিরছেন রাফায়েল নাদাল

গত বছরের শেষ ভাগে টেনিস থেকে অবসর নিয়েছিলেন রাফায়েল নাদাল। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড় দীর্ঘ চোট-আঘাতের পর বিদায় জানিয়েছিলেন টেনিসকে। আবার তিনি ফিরতে চলেছেন ফরাসি ওপেনে, তবে খেলোয়াড় হিসাবে নয়।

অবসর ভেঙে তিনি প্রতিযোগী হিসাবে ফিরছেন না। থাকবেন আমন্ত্রিত অতিথি হিসাবে। ফরাসি ওপেনের ডিরেক্টর এমিলি মরেসমোর দাবি, ব্যতিক্রমী সংবর্ধনা হতে চলেছে।

নাদালকে সম্মান জানানোর প্রসঙ্গে মরেসমো বলেছেন, “ফরাসি ওপেনে অনেক ভাবে নিজের ছাপ রেখে গিয়েছে রাফা। তাই ওর সম্মানে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। আমি চাই সেটা ব্যতিক্রমী হোক। সবাইকে অবাক করে দিতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *