ওয়াকফ সংশোধনী বোঝাতে রাজীবের পথে নামা, সমালোচিত বিরোধী শিবিরে

 রাজধানীর সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে আজ জনজাতি মোর্চা, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আয়োজিত হয় ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য, যিনি এই কর্মসূচির মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন।

রাজীব ভট্টাচার্য বলেন, সম্প্রতি লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়া ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে বিরোধীরা পরিকল্পিতভাবে সমাজের বিভিন্ন অংশের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, একটি নির্দিষ্ট শ্রেণির মানুষকে ভুল ধারণা দিয়ে বিরোধীরা উস্কানি দেওয়ার চেষ্টা করছে।

তিনি জানান, মানুষের কাছে এই বিলের প্রকৃত উদ্দেশ্য ও বাস্তব তথ্য তুলে ধরতেই বিজেপি কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই জনজাগরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ওয়াকফ সংশোধনী নিয়ে বিরোধীরা সংখ্যালঘুদের মধ্যে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে, যা নিন্দনীয়।

রাজীব ভট্টাচার্য জানান, আজকের কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও বিজেপির যুব মোর্চা, মহিলা মোর্চা সহ অন্যান্য শাখা সংগঠনের উদ্যোগে এই ধরনের জনসচেতনতা মূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *