বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে বৈশাখী দহনে পুড়ছে বাংলা। এই আবহে জলের চাহিদা মেটাতে বড় উদ্যোগ নিল নবান্ন।
রাজ্যের গ্রামীণ অঞ্চলগুলিতে পানীয় জলের অসুবিধা যাতে না হয়, সেই কারণে বড় পদক্ষেপ গ্রহণ করা হল। দু’টি হেল্পলাইন নম্বর চালু করেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। সেই নম্বরগুলি হল, ৮৯০২০২২২২২ ও ৮৯০২০৬৬৬৬৬।
কোথাও যদি জলের সমস্যা দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে এই নম্বরগুলিতে হোয়্যাটসঅ্যাপ করে অভিযোগ জানানো যাবে। তড়িঘড়ি যাতে সমস্যার সমাধান করা যায়, সেই জন্য ব্লকভিত্তিক কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন ব্লক লেভেল জুনিয়র ইঞ্জিনিয়ার, অপারেটররা।
