রেকর্ড মূল্যবৃদ্ধিতে উজ্জ্বল সোনার বাজার। গত বছরের অক্ষয় তৃতীয়ার তুলনায় এ বছর সোনার দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে।
আগামী বুধবার অক্ষয় তৃতীয়া উপলক্ষে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯৪,০০০-৯৫,০০০ টাকা। গত বছর ছিল ৭৩,২৪০ টাকা।হিন্দু সংস্কৃতিতে অক্ষয় তৃতীয়া শুভ দিন হওয়ায় সোনা কেনা হয়।ব্রোকারেজ সংস্থার মতে, ৬ বছরে সোনার দাম তিন গুণের বেশি বেড়েছে। বিশ্বজুড়ে আর্থিক অস্থিরতায় বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকছেন।এই বছর ২২ এপ্রিল সোনার দাম প্রতি গ্রামে ১,০০,০০০ টাকা ছাড়িয়েছিল।অক্ষয় তৃতীয়ায় দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি সোনা বিক্রি হয় (৪০ শতাংশ)।দাম বাড়লেও মোট রাজস্ব স্থিতিশীল থাকার আশা ব্রোকারেজ সংস্থার।
