বিগত বেশ কিছু সময় ধরে উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে দেশের বিভন্ন দিকে, ওয়াকফ আইনের বিরুদ্ধে বাংলা সহ ভারতের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। টানা কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে থাকার পর এবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে মুর্শিদাবাদে।
স্থানীয়দের একটা বড় অংশ এখনো রয়েছেন আতঙ্কে। অন্যদিকে পুলিশ প্রশাসনের তরফে যখন বলা হচ্ছে, ঘরছাড়াদের শীঘ্রই আবার ফিরিয়ে আনা হবে, তখনই মালদহের আশ্রয় শিবিরে দেখা গেল অন্যরকম চিত্র। জোর করে নাকি ফেরানোর চেষ্টা চলছে, জাতীয় মানবাধিকার কমিশনের কাছে এমনি অভিযোগ এনেছেন আশ্রয় শিবিরের শরণার্থীরা।
বিগত কয়েক দিনে বারে বারে ঘুরেফিরে এসেছে দুটি নাম, সুতি আর ধুলিয়ান। বৈষ্ণবনগরে আশ্রয় শিবিরে ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে যান জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। তাঁদের সামনে পেয়ে ক্ষোভ, আতঙ্ক উগরে দেন আশ্রয় নেওয়া মানুষজন।
