কমলপুরের নোয়াগাঁও আমিটিলায় শনিবার সকালে বন দপ্তরের তৎপরতায় উদ্ধার হল তিনটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন আধিকারিকরা এবং বানরগুলিকে উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া বানরগুলি আন্তর্জাতিকভাবে বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “এই অঞ্চলে এই ধরনের বানরের দেখা মেলা অত্যন্ত বিরল ঘটনা। এদের আগমন কোথা থেকে হল, তা অনুসন্ধান করা হচ্ছে। বর্তমানে বানরগুলির চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।” স্থানীয়রা বন দপ্তরের এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
নোয়াগাঁওয়ে তিনটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার
