ম্যাচ সেরাকে হেয়ার ড্রায়ার উপহার, ট্রোলড পাকিস্তান

উড়ন্ত মানুষ থেকে লাইট এন্ড সাউন্ড শো, এ বার পাকিস্তান সুপার লিগ একাধিক দিক থেকে চমক দিয়েছে। IPL-এর সঙ্গে PSL শুরু করে এ বার IPL-কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে পাকিস্তান। IPL-এ দল না পাওয়া একাধিক প্লেয়ারকে সই করিয়েছে তারা। তবে দেখনদারি থাকলেও PSL-এর আসল রূপ বেরিয়ে এল। একটি ম্যাচের সেরা প্লেয়ারকে হেয়ার ড্রায়ার উপহার দিল তারা।

করাচি কিংস তাদের PSL অভিযান শুরু করেছে মুলতান সুলতানকে পরাস্ত করে। মুলতান সুলতানের মহম্মদ রিজ়ওয়ানের সেঞ্চুরির পাল্টা করাচি কিংসের ইংলিশ ব্যাটার জেমস ভিন্স সেঞ্চুরি করেন। তাঁকে ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর সঙ্গে তাঁকে ম্যাচের সবচেয়ে ভরসাযোগ্য প্লেয়ার হিসেবে বেছে নেওয়া হয়। যেখানে তাঁকে দেওয়া হলো হেয়ার ড্রায়ার।

জেমস ম্যাচের সেরা হন। তাঁর সেঞ্চুরির ইনিংসে ছিল ১৪টা চার ও ৪টে ছক্কা। ম্যাচের পর করাচি কিংসের পক্ষ থেকে তাঁকে ম্যাচের সবচেয়ে নির্ভরযোগ্য প্লেয়ার হিসেবে বেছে নেওয়া হয়। ড্রেসিংরুমেই তাঁকে পুরস্কার দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজ়ির পক্ষ থেকে। শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, জেমসকে দেওয়া হচ্ছে একটা হেয়ার ড্রায়ার।

ভিডিয়োটা সামনে আসার পর করাচি কিংসকে ট্রোল করা হচ্ছে। এত জাঁকজমক, প্রচারের মধ্যে দিয়ে পাকিস্তান সুপার লিগ শুরু করা হলেও প্লেয়ারদের এই পুরস্কার ভালোভাবে নেননি অনেকে। এক সমর্থক সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘পরেরবার রুটি মেকার দিও।’ অন্য এক সমর্থক লেখেন, ‘পরের বার টিফিন বক্স উপহার দিও।’ এই ধরনের পুরস্কার দিয়ে পাকিস্তান ক্রিকেটের অপমান করা হচ্ছে বলেও মনে করেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *