হনুমান জয়ন্তী উপলক্ষে আগরতলায় বিশেষ পূজার্চনা

আজ চৈত্র পূর্ণিমা, রামভক্ত হনুমানের জন্মদিন। এই বিশেষ দিনটি উপলক্ষে আগরতলা শহর জুড়ে চলছে বিশেষ পূজার্চনা ও উৎসবের আমেজ।

হিন্দু পঞ্জিকা অনুসারে, চৈত্র পূর্ণিমা ছাড়াও কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেও হনুমান জয়ন্তী পালিত হয়। আজকের দিনে বজরংবলীর আরাধনার শুভ সময়: সকাল ৮টা ২ মিনিট থেকে দুপুর ১২টা ২৪ মিনিট পর্যন্ত এবং বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২৪ মিনিট পর্যন্ত।

আগরতলা শহরের বিভিন্ন স্থানে হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। দুর্গা চৌমুহনী সবজি মৎস্য ও ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে হনুমান পূজার আয়োজন করা হয়। সমিতির সম্পাদক তাপস ঘোষ জানান, সকালের পূজার পর সন্ধ্যায় ভক্তদের জন্য মহা প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে।

রামনগর চার নম্বরের শেষ মাথায় সনাতন একতা মঞ্চের উদ্যোগে আয়োজিত হনুমান জয়ন্তীতে ছিল বিশেষ আকর্ষণ। সন্ধ্যায় রাম, সীতা ও লক্ষ্মণের শোভাযাত্রার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও হনুমান চালিসা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিধায়ক দীপক মজুমদার উপস্থিত ছিলেন বলে জানান সনাতন একতা মঞ্চের সভাপতি আশীষ পাল। এছাড়াও, আগরতলা শহরের অন্যান্য স্থানেও হনুমান জয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *