বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট।

যার জেরে একধাক্কায় চাকরি গেল প্রায় ২৬০০০ জনের। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই তড়িঘড়ি অ্যাকশনে নেমেছে নবান্ন। জরুরি ভিত্তিতে বৈঠকে বসছে রাজ্য শিক্ষা দফতর।

এই বিষয়ে শিক্ষাসচিব বিনোদ কুমার জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পদক্ষেপ করা হবে। তিনি বলেন, “আমরা দ্রুত বসছি সকলে, কোর্টের কী অর্ডার রয়েছে, আগে সেটা ভালো করে দেখা হবে। পরবর্তী কী পদক্ষেপ করা হবে, তার ভিত্তিতে সমস্ত সিদ্ধান্ত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *