দিনের বেলা রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে বিপত্তি ঘটল। অটো ও গাড়ির সংঘর্ষে এক বৃদ্ধ-সহ দু’জন আহত হলেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে গরফা থানা অভিষিক্তা মোড়ের কাছা কাছি এলাকার। এই ঘটনায় কোনও প্রাণহানি না হলেও ব্যস্ত রাস্তায় অপটু হাতে গাড়ি নিয়ে চালক এলেন কী করে,এই প্রশ্ন তুলে ছেন এলাকা বাসীরা।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোড মণ্ডলপাড়ার এই দুর্ঘটনাটি ঘটেছে। হঠাৎ গলি থেকে বেরিয়ে একটি গাড়ি ধাক্কা মারে। ব্যস্ত রাস্তায় গাড়ির সংখ্যা বেশি ছিল। একটি গাড়ি এবং যাত্রী-সহ অটো রাস্তার মাঝ বরাবর এসে গাড়িটিতে ধাক্কা মারে। আহত হন অটোর চালক এবং এক বৃদ্ধ।সূত্রে জানা গিয়েছে, চিকিৎসককে দেখিয়ে অটোয় করে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ। তাঁকে এবং অটোর চালককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে।
প্রথম গাড়িটিতে এক যুবক চালানো শিখছিলেন। তিনি গাড়ির উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘এক গলির ভিতরে গাড়ি চালানো শিখছিলেন সেই যুবক। গাড়িতে অন্য কেউ ছিল না। মোড়ের কাছে এসে গাড়িটি একবার দাঁড়ায়। তার পরে হঠাৎ দ্রুত গতিতে গিয়ে ধাক্কা দেয়।’’ এই র্ঘটনার পরেই ওই গাড়ির চালক পালিয়ে যান। এ দিন গরফা থানায় দাঁড়িয়ে অন্য ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক প্রবাল গুহঠাকুরতা জানিয়েছেন, ই এম বাইপাসের দিক থেকে আসছিলাম। হঠাৎ সাদা রঙের একটি গাড়িটি বাঁ দিকের গলি থেকে বেরিয়ে সামনে চলে আসে ছিল। কোনও রকমে প্রাণে বেঁচেছে তিনি প্রথম গাড়িটি আটক করেছে পুলিশ। চালক নিখোঁজ তাই চালকের খোঁজ চলছে বলে জানিছেন পুলিশ।
