ব্লাড প্রেশার, হাঁপানি এমনকি ক্যানসারের ওষুধও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ৷ এমনই অভিযোগ উঠল রাজ্যের একাধিক ওষুধের দোকান গুলির বিরুদ্ধে৷ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের নির্দেশে করা হল এর বিরুধে পদক্ষেপ নিবেন৷
জানা গিয়েছে, গত মার্চ জুড়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করা করছেন কলকাতার ৬৮টি দোকানে৷ বেশি দামে ওষুধ বিক্রির বিষয়টি খতিয়ে দেখতে গিয়েই এই বিষয় টি উঠে আসেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের হাতে৷রাজ্যের স্বাস্থ্য দফতর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছে স্বরাষ্ট্র দফতরের নির্দেশে।
এরপরেও বেশি দামে ওষুধ বিক্রি করা হলে লাইসেন্স বাতিল করা হবে দোকান গুলির কড়া হুশিয়ারিও দেওয়া হয়েছে ওই দোকানগুলিকে৷ তেমনটাই খবর সূত্রে জানা গিয়েছে।
