নিয়মিতকরণের দাবি সহ ছয় দফা দাবিতে শহরে মিছিল শেষে আগরতলা পুর নিগমে ডেপুটেশন দিল নিগমের ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা সাফাই কর্মী সংঘ। তুলসীবতী স্কুলের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মেয়র দীপক মজুমদারের কাছে দাবি সনদ তুলে দেয়।
সংঘের এক নেতা সাংবাদিকদের জানান, গত ৭ মার্চ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট ছয় দফা দাবি জানিয়ে পুর নিগমের কাছে ডেপুটেশন দেওয়া হবে। পুর নিগমের অনুরোধে বিজেপি জনসভার পর এদিন ডেপুটেশন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গত ২৫ বছর ধরে সাফাই কর্মীরা কাজ করলেও তাদের এখনো নিয়মিতকরণ হয়নি। তাই কর্মীদের নিয়মিতকরণ এবং অন্যান্য সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা প্রদানের দাবি সহ ছয় দফা দাবি জানানো হয়েছে।
