ভগবান নগরে পানীয় জলের অভাবে জনতার বিক্ষোভে তপ্ত পরিস্থিতি

ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘ এক মাস ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন। সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ থাকায় তাদের দৈনন্দিন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই সমস্যার সমাধানের দাবিতে সোমবার সকালে কৈলাসহর-ধর্মনগর জাতীয় সড়কে বিক্ষোভে সামিল হন তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, এক মাস ধরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকলেও পঞ্চায়েত প্রধান কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। ফলে বাধ্য হয়ে স্থানীয়রা সকাল ৯টা থেকে জাতীয় সড়ক অবরোধ করেন। এই অবরোধের কারণে যান চলাচল বিঘ্নিত হয় এবং সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হয়।

অবশেষে, বুথ সভাপতির আশ্বাসে এলাকাবাসী দুপুর নাগাদ অবরোধ তুলে নেন। বুথ সভাপতি প্রাথমিকভাবে জল সরবরাহের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। তবে, স্থায়ী সমাধানের জন্য স্থানীয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *