ত্রিপুরা মেডিকেল কলেজে টাকার কেলেঙ্কারি  

ত্রিপুরা মেডিকেল কলেজে MBBS পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার নামে মোটা অংকের টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: সোমা চৌধুরীর বিরুদ্ধে। যে কোন সময় গ্রেফতার হতে পারেন কলেজের শারীরতত্ত্ব (ফিজিওলজি) বিভাগের বিভাগীয় প্রধান। সঙ্গে রয়েছেন আরো রাঘব বোয়ালরা।

তার বিরুদ্ধে অভিযোগ, প্রথম বর্ষের ছাত্রদের কাছ থেকে ৫-৭ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা নিয়েছেন ক্রাইম ব্রাঞ্চ ঘটনা তদন্ত করছে। এই মামলার পরিপ্রেক্ষিতে অধ্যাপিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ঘটনায় নড়েচড়ে বসেছে জাতীয় চিকিৎসা পরিষদ (NMC) রবিবার রাতে অল ত্রিপুরা রিটার্ড ডক্টর এসোসিয়েশনের অনুষ্ঠানে এই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন ত্রিপুরা মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অবৈধ উপায়ে অর্থ আদায়ের বিষয়টি ভালো চোখে দেখা হয়নি।

বিষয়টি এখনো তদন্তসাপেক্ষ। যদি সত্যি এ ধরনের কোন ঘটনা ঘটে থাকে, তাহলে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই ছাড় দেওয়া হবে না। বিষয়টি যথাযথ তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *