এ ভাবে চাকরির আবেদন বাতিল করে!নিয়োগকারীর এ কি আচরণ

চাকরির জন্য আবেদন করেছিলেন। এই চাকরির আবেদন তাঁর মঞ্জুর হল না। উল্টে সংস্থার সিইও-র থেকে কড়া ভাষায় জবাব পেলেন তিনি। সমাজমাধ্যম রেডিট-এর এক ব্যবহারকারীর এমনই দাবিতে হইচই পড়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়।

তাঁর সেই চাকরির আবেদনের ‘কাহিনি’ তিনি বর্ণনা করেছেন।ওই রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, একটি সংস্থায় চাকরির বিজ্ঞাপন দেখে তিনি আবেদন করেছিলেন। ইমেল পাঠিয়েছিলেন সংস্থার সিইও-কে। আবেদনএর পর দ্রুত উত্তর দিয়ে ছিলেন সংস্থার সিইও। তাঁকে জানানো হয় যে, চাকরি তিনি পাবেন না এবং কড়া ভাষায় তাঁর নিন্দা করেন সিইও। সিইও যে ভাবে তাঁর আবেদন খারিজ করেছেন, তা মোটেও সৌজন্যমূলক ছিল না বলেও রেডিট ব্যবহারকারীর দাবি।

ওই রেডিট ব্যবহারকারীর দাবি অনুযায়ী সিইও-র পাঠানো মেলে লেখা ছিল, “ আপনি অপ্রাসঙ্গিক ভাবে আবেদন করে আমার সময় নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনাকে আমাদের সংস্থায় দরকার নেই।’’ ওই সংস্থার সিইও আরও লেখেছেন যে, দু’টি পদের জন্য তাঁরাই আবেদন করতে পারবেন যাঁদের অভিজ্ঞতা রয়েছে এবং যাঁরা স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন ।সিইওকে মেল করার ১২ ঘণ্টার মধ্যে উত্তর এসেছিল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে নেটাগরিকদের মধ্যে। রেডিট পোস্ট দেখে এক নেটাগরিক বলেছেন, নিয়োগকারী এ কি আচরণ ?এই ভাবে চাকরির আবেদন বাতিল উচিৎ নয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *