আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভবনা রাজ্যের বেশ কিছু জায়গায়

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে টানা বেশ কয়েক দিন রাজ্যের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যদিও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২০, ২২ ও ২৩ ফেব্রুয়ারি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

মাঝে ২১ তারিখ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তা উত্তর-পশ্চিমের শীতল বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টিপাত হবে। পাশাপাশি চলতি সপ্তাহে বাড়বে তাপমাত্রাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *