আগরতলা রেল স্টেশন থেকে তিন বাংলাদেশি নারী আটক

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বুধবার বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে তিনজন বাংলাদেশি নারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আগরতলা জিআরপি, বিএসএফ, আরপিএফ এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তাদের গন্তব্য কলকাতা ছিল। বর্তমানে আগরতলা জিআরপি থানার মহিলা অফিসারদের একটি বিশেষ দল তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

তদন্তকারীরা মনে করছেন, এই মামলার সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে এবং শিগগিরই আরও গ্রেপ্তার হতে পারে। এ ঘটনায় আগরতলা জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তিনজনকে  আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে। আটক হওয়া তিন বাংলাদেশী মহিলারা হলেন জান্নাতি খাতুন (২২) – জেলা: খুলনা, বাংলাদেশ, সাবিকুন নাহার কবিতা (২৬) – জেলা: ঢাকা, বাংলাদেশ, নুপুর আক্তার (২৮) – জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *