ত্রিপুরা সিপাহীজলা জেলার চড়িলাম থেকে ৩০৩ কেজি গাঁজা উদ্ধার

ত্রিপুরা সিপাহীজলা জেলার চড়িলাম থেকে ৩০৩ কেজি গাঁজা উদ্ধার। গোপন খবরের ভিত্তিতে চরিলাম রামছড়া এলাকার প্রবীর ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার ৩০৩ কেজি শুকনো গাঁজা। গাজা গুলি বস্তাবন্দি এবং ড্রাম ভর্তি অবস্থায় ছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় নেশা কারবারি প্রবীর ভৌমিক। প্যাকেট করা সমস্ত গাঁজা উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসে পুলিশ। জানাযায় রবিবার  বিশালগড় থানার ওসি সঞ্জিত সেনের কাছে খবর আসে রাম ছড়া এলাকায় প্রবীর ভৌমিকের বাড়িতে ড্রাম ভর্তি শুকনো গাঁজা প্যাকেট করে বহিঃরাজ্য পাচার করার প্রস্তুতি নিচ্ছেন।

 ঠিক সেই সময়ে ওসি সঞ্জিত সেন পুলিশ এবং টিএসআর বাহিনী নিয়ে হানা দেয় বাড়িটিতে। উদ্ধার করা হয় প্যাকেট করা শুকনো গাজা গুলি। উক্ত অভিযানে  ছিলেন DSP DIB-কেশব হরি জমাতিয়া, বিশালগড় থানা ইন্সপেক্টর বিদ্যা দেববর্মা, সাব ইন্সপেক্টর মৃদুল মজুমদার সহ মহিলা পুলিশ এবং টিএসআর জোওয়ান। অভিযুক্ত প্রবীর ভৌমিকের বিরুদ্ধে NDPS একটি মামলা গ্রহণ করেছে বিশালগড় থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *