পূর্ব আগরতলা থানার কলেজ টিলা এলাকায় পুলিশের গোপন  অভিযান নেশা কারবারিদের বিরুদ্ধে

নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলায় ,নেশা পাচারকারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করছেন নেশা পাচারের জন্য। তাদের এই পদ্ধতির অংশ হিসেবে অটোতে করে যাত্রী সেজে বিভিন্ন স্কুল কলেজ এমনকি দোকানের নেশা সামগ্রী পৌঁছে দিচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজধানীর পূর্ব আগরতলা থানার অন্তর্গত কলেজ টিলা এলাকায় অভিযান চালানো হয়। পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। তিনি আরো বলেন এই অভিযানে মিঠুন রায় বিবেক রায় এবং রাজীব বিশ্বাস।

এদের মধ্যে দুজনের বাড়ির রাজধানীর কাঁটা শেওলা এলাকায় ও একজনের বাড়ি রানির বাজারে এলাকায়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৭০টি ব্রাউন সুগারের কৌটা উদ্ধার হয়। সেই সঙ্গে কিছু নগদ টাকা মোবাইল এবং নেশা পাচারের কাজে ব্যবহৃত অটোটিকেও আটক করা হয়েছে। আটকৃত সামগ্রী গুলির বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলেও জানান পুলিশ আধিকারিক। তাদের সকলকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আটক করা হবে। এর আগে বাইকে করে মাদক পাচার করত কিন্তু পুলিশ বাইক গুলিকে ধরে ফেলা এখন নতুন করে অটোতে নিয়ে মাদক পাচার শুরু হয়েছে, তবে মাদক পাচারকারীদের এই কৌশলও পুলিশ ধরে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *