আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স নারীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত তাদের প্রথম স্বাস্থ্য বীমা লঞ্চ করেছে।‘আইসিআইসিআই প্রু উইশ’ নামের এই প্রোডাক্টটি স্তন, গর্ভাশয় ও জরায়ুর ক্যান্সার, হৃদরোগ ইত্যাদি গুরুতর রোগের ক্ষেত্রে রোগ নির্ণয়ের পর ১০০% স্বাস্থ্য কভার পরিমাণের অর্থ প্রদানের সুবিধা দিয়ে থাকে।
এছাড়া, প্রিমিয়ামের পরিমাণ ৩০ বছর ধরে অপরিবর্তিত থাকে, যার ফলে গ্রাহকদের তাদের আর্থিক পরিকল্পনা করতে সাহায্য করতে পারে। ১২ মাস পর্যন্ত প্রিমিয়াম প্রদান না করার সুযোগও নিতে পারেন গ্রাহকরা।আইসিআইসিআই প্রুফ উইশ গর্ভাবস্থার জটিলতা ও নবজাতকের জন্মগত রোগের কভারেজ নেওয়ার বিকল্পও প্রদান করে গ্রাহকদের।
আইসিআইসিআই প্রু উইশ নারীদের স্বাস্থ্যগত চাহিদা পূরণের জন্য তৈরি প্রথম স্বাস্থ্য বীমা প্রোডাক্ট, একথা জানিয়ে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ প্রোডাক্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফিসার অমিত পাল্টা বলেন, গুরুতর রোগের নির্ণয়ের পর এককালীন অর্থ প্রদান গ্রাহকদের কঠিন পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করবে। এছাড়াও, ৩০ বছরের জন্য প্রিমিয়াম গ্যারান্টি প্রদান করে এবং নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার দাবি করার সুযোগও দেয় এই প্রোডাক্টটি।
