চলছে চিকিৎসা, হাসপাতালে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

বারংবার ফিরে আসছে একই সমস্যা। ফের অসুস্থ, আবারও চোখের সমস্যায় ভুগছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত পরশু নেতার চোখের নীচে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে আমেরিকার জন হপকিনস হাসপাতালে রয়েছেন অভিষেক, চলছে তার চিকিৎসা।

এর আগে আদালতের অনুমতি নিয়ে গতবছর অগস্ট মাসে চোখের চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন অভিষেক। সেই সময় বেশ কিছুদিন মার্কিন মুলুকে ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। ২০১৬ সালে সিঙ্গুর দুর্ঘটনায় বা চোখের নীচের হাড় ভেঙে যায় অভিষেকের।

এর পর দুবাই, সিঙ্গাপুর, হায়দরাবাদ ও কলকাতা মিলিয়ে মোট ৬ বার চোখে অপারেশন তৃণমূল নেতার৷ তবে এত চিকিৎসা, অস্ত্রোপচার সত্ত্বেও ক্রমেই খারাপ হচ্ছিল পরিস্থিতি। অভিষেকের বাঁ চোখের দৃষ্টিশক্তি কমে আসছিল। এরপর গতবছর আমেরিকায় যান নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *