আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে – তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (এইউএম) ৩ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে । ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত কোম্পানির এইউএম ৩.১৪ লক্ষ-কোটি টাকায় দাঁড়িয়েছে।
আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও অনুপ বাগচি এই কৃতিত্বের জন্য আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই সাফল্যের জন্য কৃতিত্ব হল তাদের প্রোডাক্টগুলির প্রতি গ্রাহকের আগ্রহ এবং দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করার দক্ষতার উপর আস্থা। তাঁর মতে, প্রোডাক্ট ও প্রক্রিয়াগুলি সহজতর করার দিকে সংস্থার মনোনিবেশ করাই হল এই বৃদ্ধির মূল চালক।
আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স জোর দিয়ে থাকে কঠোর বিনিয়োগ নীতি, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো বাস্তবায়ন, গ্রাহক সঞ্চয়ের ট্রাস্টি এবং রক্ষক হিসাবে তার ভূমিকার উপর। কোম্পানির এই পদ্ধতির ফলে শুরু থেকেই জিরো-নন-পারফর্মিং সম্পদের রেকর্ড গড়ে উঠেছে।
আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের প্রোডাক্ট ও প্রক্রিয়াগুলি আর্থিক নিরাপত্তা, সম্পদ সৃষ্টি এবং অবসর গ্রহণের আয়-সহ সমাজের প্রাথমিক চাহিদাগুলি পূরণের জন্য পরিকল্পনা করা হয়েছে। প্রযুক্তিগত সমাধানগুলি জীবন বীমা সহজীকরণ, উদ্ভাবনী প্রোডাক্টগুলির বিকাশ এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে ২০২৪ অর্থবর্ষে। এই সময়কালে কোম্পানির ইন্ডাস্ট্রি-লিডিং ক্লেম সেটলমেন্ট রেশিয়ো ৯৯.১৭ শতাংশ (মাত্র ১.২৭ দিনের টার্নঅ্যারাউন্ড টাইম-সহ)।
