নয়া মোড় নিলো আর জি কর কাণ্ড

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় হাড়হিম করা সব তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে।

হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছিল তরুণীর নিথর দেহ। এবার সেই সেমিনার হল নিয়ে সামনে আসছে বিস্ফোরক তথ্য। সিবিআই সূত্রে জানা যাচ্ছে সেমিনার হলে ঢোকার জন্য ছিল একাধিক প্রবেশ পথ। পেছনের দরজা দিয়েও ঢোকা যায় সেমিনার হলে। ফলত গোটা ঘটনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার আশঙ্কা সামনে আসছে।

প্রসঙ্গত, এর আগে তদন্তে সেমিনার হলের ম্যাটের উপর একাধিক পায়ের চিহ্ন মিলেছিল। আগেই গোটা ঘটনার সূত্র ধরে সঞ্জয় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। পাশাপাশি আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *