আবারও তল্লাশি শুরু মহানগরীর বুকে

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ফের ইডি হানা। এদিন একসঙ্গে চার ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।

আলিপুর, যাদবপুর, লেকটাউন-সহ শহরের মোট আট জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। কয়েকশো কোটি টাকা আর্থিক তছরূপের তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। জানা যাচ্ছে, এই ঘটনার সঙ্গে সিঙ্গাপুর-যোগ রয়েছে।

প্রসঙ্গত এর আগে এই প্রতারণা ও আর্থিক তছরুপ মামলার তদন্ত করেছিল সিবিআই। আদালতে চার্জশিটও জমা পড়েছিল। এবার সেই মামলাতেই তল্লাশি-অভিযানে নামলে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *