শুভশ্রীর মাতৃত্ব নিয়ে উঠছে প্রশ্ন

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি দেখা গিয়েছে। সেই ছবিটিতে দেখা যাচ্ছে, রাজ এবং শুভশ্রী দাঁড়িয়ে রোমান্স করছেন। এবং তার ঠিক পাশেই রাস্তায় অসহায় ভাবে বসে রয়েছে তাদের একমাত্র সন্তান। হা করে বাবা মার দিকে তাকিয়ে রয়েছে করুন মুখে। এই ছবি দেখেই সামাজিক মাধ্যম তোলপাড়। উঠছে একাধিক প্রশ্ন। অভিনেত্রী শুভশ্রী এবং রাজের দিকে ধেয়ে আসছে একাধিক কটাক্ষের বন্যা। এমনকি অনেকেই শুভশ্রী মাতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন।

কিন্তু কেন তিনি এমন করলেন? অনেকেই প্রশ্ন তুলছে, ছেলেকে নিয়ে ছবি তুলতে ইচ্ছে করছে না যখন, নাকি কোন ভালো জায়গায় রাখতে পারতো। তাকে মাটিতে বসিয়ে ছবি তোলার কোন মানে হয় না। অনেকের আবার দাবি তিনি শিরোনামে আসার জন্য এই কাণ্ড করেছেন। নাহলে একই ফ্রেমে দেখা যাচ্ছে দুই দৃশ্য। অনেকের আবার দাবি এই ছবি তারা সামাজিক মাধ্যমে ছড়াতে চাইনি। তারা এরম কান্ড করেই থাকেন। ভুলবশতই কেউ এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। বিপদে পড়তে হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *