অলিম্পিয়াড পরীক্ষায় আগরতলার দুই শিক্ষার্থীর সাফল্য 

আগরতলার দুই ছাত্র ২০২৩-২৪সালের সাইন্স অলিম্পিয়াড পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করেছে। শ্রী কৃষ্ণ মিশন স্কুলের চতুর্থ শ্রেণির সত্যত্য দাস, ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে আন্তর্জাতিক রাঙ্ক ১ অর্জন করেছে ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল এবং মেরিট সার্টিফিকেট। হলি ক্রস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আর্কিসমান দেবনাথ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে র্যা ঙ্ক-২ অর্জন করেছে, আন্তর্জাতিক সিলভার মেডেল অর্জন করেছে। 

এই বছরের এসওএফ অলিম্পিয়াডে ৭০টি দেশের লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সাইন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন ২০২৩-৩৪ শিক্ষাবর্ষের বিজয়ী, তাদের শিক্ষক এবং অধ্যক্ষদের সম্মান জানাতে ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার, দিল্লিতে একটি পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করেছে। ইভেন্টটি গ্রেড ১ থেকে ১২ পর্যন্ত বিশ্বজুরে শীর্ষ তিন স্থান অর্জনকারীদের উদযাপন করেছিল যারা সাতটি ভিন্ন অলিম্পিয়াড পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি, দীপক মিশ্র এবং প্রখ্যাত লেখক ও চিত্রনাট্যকার চেতন ভগতের মতো বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি, দীপক মিশ্র ৭০০ জনেরও বেশি অংশগ্রহণকারীর সমাবেশে ভাষণ দেন, তিনি বলেছেন,“প্রতিযোগিতা বা প্রতিযোগিতার প্রচেষ্টা এখানেই শেষ নয়, এটাই জীবনের প্রতিযোগিতার সৌন্দর্য। আপনি যখন প্রতিযোগিতার কথা বলেন, সফলতা তা অনুসরণ করে কারণ সবাই সফল হওয়ার জন্য প্রতিযোগিতা করে। সফলতাই আসল অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *