প্রয়াত অভিনেতা ‘ভূতের ভবিষ্যৎ’-এর আত্মারাম’ উদয়শঙ্কর পাল

না ফেরার দেশে চলে গেলেন, অভিনেতা উদয়শঙ্কর পাল। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। ফুসফুস ক্যানসারে অনেকদিন ধরে ভুগছিলেন তিনি। বাঙ্গুর হাসপাতালে তিনি দেহ ত্যাগ করেন। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া সব মহলে।

টলিউডের একাধিক ছবিতে কাজ করেছিলেন অভিনেতা। ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘চতুষ্কোণ’, ‘কাঙাল মালশাট’ ‘প্রফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’ এগুলোর মধ্যে অন্যতম।

বহুদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। তবে টাকার অভাবে তার চিকিৎসা হয়নি। অনেকের কাছে সাহায্য চেয়েও মেলেনি। তিনি পরিচালক অনীক দত্তের ছবিতেও কাজ করেছিলেন। সেই ছবির ডাবিং এখনও চলছে। বহুদিন ধরে থিয়েটারের সাথেও যুক্ত ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *