মৃত্যুর কোলে ঢলে পড়ল বছর ২০র তরুণী। বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তার রক্তাক্ত দেহ। মিলেছে একটি সুইসাইড নোট ও। যা দেখে বিস্মিত পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান এটি আত্মহত্যা। তবে পুলিশ তদন্ত চালাচ্ছে।
নিহত তরুণীর মা জানান, বাথরুমে ঢোকার অনেকক্ষণ পরেও তিনি দরজা না খুললে সন্দেহ হয়। তরুণীর দাদা অনেকক্ষণ ধরে বাথরুমের দরজায় ধাক্কা দিলেও সাড়া পাওয়া যায়না। শেষমেষ দরজা ভাঙতে হয়। ভিতরে গিয়ে দেখতে পান মেঝেতে পড়ে রয়েছে তরুণীর রক্তাক্ত দেহ।
পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বললেও বিশ্বাস করে না তরুণীর মা। তিনি বলেন, আমার মেয়ে খুব সাহসী। সে এরকম করতেই পারেনা।” পুলিশের তরফ থেকে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি। আত্মহত্যার নাকি খুন এখনই বলা যাচ্ছে না।
