অভিনয়ের জগতের কালো দিক তুলে ধরলেন অরিজিতা

বাংলা সিরিয়ালে জনপ্রিয় অভিনেত্রী অরিজিতা। বেশকিছু জনপ্রিয় ধারাবাহিকে ইতিমধ্যেই তিনি অভিনয় করেছেন। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে। এই ধারাবাহিকে তিনি বাবু অর্থাৎ গল্পের নায়কের মায়ের চরিত্রে অভিনয় করছেন। যেখানে নায়ক এবং মা অর্থাৎ অভিনেত্রী অরজিতার বয়স একেবারেই সমান। কিন্তু কেন বারবার মা এবং ঠাকুমার চরিত্রেই তাকে দেখা যায় এই বয়সেও? এবার মুখ খুললেন অরিজিতা।

অভিনেত্রী জানান, মূলত তোর শারীরিক গঠনের জন্যই তিনি কোন নায়িকা চরিত্র পান না। কারণ নায়িকার চরিত্রে অভিনয় করার জন্য এক বিশেষ ধরনের শারীরিক গঠন প্রয়োজন। তবে এই বিষয়ে কোনো আক্ষেপ নেই তার। তার কাছে অভিনয়টাই আসল। সে যেই চরিত্র টাই পায় সেটি মন দিয়ে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করে। আর নিম ফুলের মধুতে তার চরিত্রটি যথেষ্ট পাওয়ারফুল। নিম ফুলের মধুতে যে কেতো সেটাই হচ্ছে তিনি। চরিত্রের গুরুত্ব থাকলে, সেই চরিত্র যেটাই হোক না কেন, মা কিংবা মাসি তার অভিনয় করতে কোন দ্বিধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *