দুর্ঘটনায় সকালবেলা প্রাণ গেল মির্জার অভিনেতার

সাতসকালে দুর্ঘটনায় মৃত্যু হল মির্জার অভিনেতার, ঘটনাটি ঘটেছে আড়াপাঁচে, সোনারপুর থানা এলাকায়। মৃত ব্যক্তির নাম আজাদ শেখ। বয়েস ৩৫। মৃত আজাদ শেখ চলতি বছরের মুক্তি পাওয়া ছবি মির্জা সিনেমাতে অভিনয়ও করেছিলেন।

পরিবার থেকে জানা গিয়েছে যে, ভোর সাড়ে ৪ টে নাগাদ বাড়ি থেকে মামার বাড়ির যাওয়ার জন্য বের হয় আজাদ। পথেই ঘটে যায় দুর্ঘটনাটি। একটি ৯ বছরের পুত্র সন্তানও রয়েছে তার।

চলতি মাসের ২০ তারিখে তাঁর ছেলের জন্মদিন। ছেলেকে ভূমিষ্ঠ করতে গিয়ে মারা গিয়েছিল আজাদের স্ত্রীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *