ভক্তদের সই দিতে গিয়ে কোর্টে দুর্ঘটনায় জোকোভিচ

রোম ওপেনে খেলতে গিয়ে আহত হলেন জোকোভিচ। ভক্তদের সই দিতে গিয়ে কোর্টে তার মাথায় পড়ল ভারী জলের বোতল। মাথায় হাত দিয়ে যন্ত্রণায় মাটিতে বসে পড়েন তিনি। এক ভক্তের ব্যাগ থেকে জলের বোতলটি নীচে পড়ে সেটাই জোকোভিচের মাথায় লাগে। ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। তাঁকে এমন আঘাত পেতে দেখে প্রথমে চমকে যান সকলেই। তবে আঘাত খুব নয় বলেই মনে করা হচ্ছে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে হেঁটে হেঁটেই কোর্ট ছাড়েন জোকোভিচ।

জোকোভিচের আঘাত লাগার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, জোকোভিচের মাথায় বোতলটি এক জনের ব্যাগ থেকে পড়ে জায়, কেউ তা ছোড়েননি। তবে যে ভিডিয়োটি সমাজমাধ্যমে দেখা যাচ্ছে, তা থেকে ঘটনাটি স্পষ্ট বোঝা যাচ্ছে না। বোতলটি জোকোভিচের মাথায় কোথা থেকে পড়েছে তা ঠিক বোঝা যাচ্ছে না।

ম্যাচে জোকোভিচ ফ্রান্সের কোরেন্টিন মৌতেতকে ৬-৩, ৬-১ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন। বিশ্বের এক নম্বর টেনিস তারকা ফরাসি ওপেন খেলবেন । ২০ মে থেকেই শুরু হবে সেই প্রতিযোগিতা। আর এর জন্যই রোম ওপেনে খেলে প্রস্তুতি সারছেন জোকোভিচ। জ্যানিক সিনার এবং কার্লোস আলকারাজ় এই প্রতিযোগিতায় খেলছেন না । তাই কোনও অঘটন না ঘটলে জোকোভিচ এই প্রতিযোগিতা জিতবেন তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *