উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে একি বললেন খরাজ?

প্রত্যন্ত গ্রামের ছেলে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। অভিনয় জগতে তিনি মজাদার চরিত্রর জন্য নাম অর্জন করেছেন। সুখ্যাতি, জনপ্রিয়তার শীর্ষে এখন তিনি। অভিনয় তে এত জনপ্রিয়তার,নাম, খ্যাতি, যশ অর্জন করেছেন। পড়াশোনায় কেমন ছিলেন তিনি? উচ্চমাধ্যমিকে কত ফল করেছিলেন?

সবটা নিজের মুখেই জানালেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তিনি ক্লাস টেন অব্দি সেন্ট লরেন্স স্কুলে পড়েছিলেন। সেন্ট জেভিয়ার্স থেকে তিনি উচ্চ মাধ্যমিক দেন। কারণ সেই সময় কলেজ থেকেও উচ্চ মাধ্যমিক দেওয়া যেত। টেনেটুনে পাশ করেছিলেন উচ্চমাধ্যমিক। কোন মতে সেকেন্ড ডিভিশন। তবে এর পেছনে কিন্তু অভিনেতার কোন গাফিলতি নেই। সেই সময় অভিনেতার মা খুবই অসুস্থ ছিলেন। তাই তিনি বারবার অসুস্থ মায়ের মুখ দেখে পরীক্ষা দিতে যেতেন ফলে মন বসতো না পরীক্ষায়। যার জেরেই এরূপ ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *