হীরামান্ডির শ্যুটিং নিয়ে মুখ খুললেন অদিতি হায়দারি

হীরামান্ডি ছবিটি ১ মে মুক্তি পেয়েছে। অদিতি রাও হায়দারি এই ছবিতে অভিনয় করেছেন। হীরামান্ডিতে অদিতি ছাড়াও রয়েছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, শারমিন সেগাল এবং সানজিদা শেখ প্রমুখ ব্যক্তিরা। এর আগেও সঞ্জয় লীলা বনসালিকে এই ধরনের ছবি তৈরি করতে দেখা গিয়েছে। তবে এই ছবিটি একটু অন্য। বহু অভিনেত্রীরা এই ছবির শ্যুটিং দৃশ্য নিয়ে মুখ খুলেছেন। তবে, অদিতি বলেছেন এক অন্য কথা।

তিনি দাবি করেন একদিন গোটা সময়টা তাঁকে না খাইয়ে রাখা হয়েছিল। তিনি সেদিন জল ছাড়া কিছুই খেতে পারেননি। সেদিন অদিতির আগুনের একটি দৃশ্যে শ্যুটিং করার কথা ছিল। এই কথায় পরিচালক বলেন, ‘আমি চেয়েছিলাম ওকে একটি রুগ্ন লুক দিতে। তাই এই প্রচেষ্টা।’ সেই লুক কিছুতেই পরিচালকের মনের মতো হচ্ছিল না। তাই তিনি তাঁকে একদিন না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এই সিনেমাটি নেটফ্লিকসে মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছে সিনেমাটি। অদিতি বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা ছিল বনসালি স্যারের সঙ্গে কাজ করার। আমি জানতাম আমার সঙ্গে এরকমই কিছু একটা হতে চলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *