বিশ্বকাপ জেতার পর কিছু দিন শান্ত থাকলেও আবার আলোচনায় এমিলিয়ানো মার্তিনেস।তিনি দলকে ইউরোপা লিগের সেমিফাইনালে তুললেন। তবে তার আগে নাটকও কিছু কম ছিল না।দু দু’বার হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার গোলকিপার। কিন্তু তারপরেও রেফারি তাঁকে মাঠ থেকে বার করেননি। তবে এটা কীভাবে সম্ভব হল তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে ।
এর পেছনে রয়েছে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আইএফএবি-র একটি নিয়ম। সেখানে ১০.৩ ধারায় বলা হয়েছে, যদি কোনও ফুটবলার ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে হলুদ কার্ড দেখে থাকেন, তা হলে পেনাল্টি শুটআউটের সময় সেটি ধরা হবে না।যেহেতু মার্তিনেস নির্ধারিত সময়ে একটি হলুদ কার্ড এবং পরে টাইব্রেকারের সময় আবার একটি হলুদ কার্ড দেখেন।তাই সেক্ষেত্রে তাঁর প্রথম হলুদ কার্ডটি ধরা হয়নি এবং রেফারিও তাঁকে মাঠ থেকে বার করে দেননি।
অ্যাস্টন ভিলা ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচে টাইব্রেকারে হারিয়েছে লিলেকে।ভিলা ৪-৩-এ জিতেছে ।মার্তিনেস গোটা ম্যাচে বিপক্ষের সমর্থকদের বিদ্রুপের শিকার হয়েছেন । ম্যাচের পর তিনি জানান, ৩০ মিনিটের পর তাঁকে হলুদ কার্ড দেখানো হয় তাকে। রেফারি কেন তাকে হলুদ কার্ড দেখালেন তা তিনি জানেন না। তিনি বল বয়ের থেকে বল চাইছিলেন। তাতেই হলুদ কার্ড দেখানো হল তাঁকে।
