২২ এপ্রিল থেকেই গরমের ছুটির ঘোষণা করলো শিক্ষাদপ্তর

গরমে পুড়ছে গোটা দক্ষিণ বঙ্গ। ইতিমধ্যে তাপপ্রবাহের সর্তকতা জারিও করা হয়েছে। আর এবার তাপপ্রবাহের জেরে আরও এগলো গরমের ছুটি। ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করল শিক্ষাদফতর। সাধারণত মে মাস থেকে শুরু হয় গরমের ছুটি। কিন্তু প্রবল গরমের জন্য স্কুলে আসতে অসুবিধায় পড়তে হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে স্কুল শিক্ষক ও কর্মী সকলের। সেই কারণে তাঁদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন গরমের ছুটি এগিয়ে দেওয়া হয়েছে। এপ্রিলের  ২২ তারিখ থেকেই সরকারি স্কুলগুলি বন্ধ থাকছে। অপরদিকে তিনি  বেসরকারি স্কুলগুলির কাছে  অনুরোধ জানিয়েছেন যাতে ২২ তারিখ থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। মঙ্গলবার  মুখ্যসচিব বি পি গোপালিকের নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল নবান্নে , সেখানে স্কুলের গরমের ছুটি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস জানানো হয়েছে কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৪১ ডিগ্রিতে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে যে সকল জেলাগুলি রয়েছে সেখানেও তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ সমস্ত জেলাতেই চলবে তাপপ্রবাহ এবং বইবে লু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *