তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্যের ৮ জেলায়  আবহাওয়া দপ্তরের

কলকাতার পারদও এবার পৌঁছতে পারে ৪০ ডিগ্রির ঘরে। বুধবার ও বৃহস্পতিবার ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সকাল ১১টা থেকে বিকাল ৪টে অবধি খুব দরকার না হলে বাড়ির বাইরে না বেরোনোই ভাল।সোমবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুর ৪১.৬ ডিগ্রি, বাঁকুড়া ৪১.৫ ডিগ্রি, আসানসোল ৪০.২ ডিগ্রি, কলাইকুণ্ডা ৪০.০ ডিগ্রি , দমদম ৩৯.৫ ডিগ্রি, শ্রীনিকেতন ৩৯.৪ ডিগ্রি, পুরুলিয়া ৩৯.৩ ডিগ্রি, আলিপুর ৩৮.৭ ডিগ্রি, মালদহ ৩৮.৬ ডিগ্রি।

বাংলায় লোকসভা ভোট হবে  সাত দফায়। শুক্রবার শুরু হবে প্রথম দফার ভোট। ভোটপ্রস্তুতি চলছে তুঙ্গে। এই ভোটের গরমের মধ্যেই এবার দক্ষিণবঙ্গে জারি করা হল তাপপ্রবাহের সতর্কতা।বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।

শুক্রবার দক্ষিণবঙ্গের ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা  রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে  থাকবে উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *