আবগারি দুর্নীতি মামলায় চনপ্রীতকে গ্রেপ্তার করে ইডি

আবগারি দুর্নীতি মামলায় ক্রমশ জাল গোটাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।এই মামলায় এবার চনপ্রীত সিং নামে এক আপ নেতাকে গ্রেপ্তার করল ইডি।২০২২ সালে গোয়া বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির আর্থিক লেনদেনের বিষয়টি দেখার দায়িত্বে ছিলেন এই চনপ্রীত।ইডি দাবি আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৭ জনকে।

গত ১২ এপ্রিল চনপ্রীতকে গ্রেপ্তার করেন ইডি।তারপর তাঁকে আদালতে তোলা হয় ।ইডি নির্দেশ অনুযায়ী আগামী ১৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত রয়েছে।তবে আম আদমি পার্টির তরফে শুরু থেকে অভিযোগ তোলা হয়েছে, লোকসভা ভোটের আগে পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র চালানো হচ্ছে তাঁদের বিরুদ্ধে।এখনও পর্যন্ত একটি টাকাও উদ্ধার করতে পারেনি ইডি।কোনও প্রমাণও আদালতের সামনে পেশ করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি।বিজেপির সুবিধা করে দিতে এবং আপ দলকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে।

গত মাসেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ।এছাড়াও এই মামলায় জেলবন্দি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।এই চনপ্রীত সিংকে এর আগে আর্থিক তছরুপ মামলায় সিবিআইয়ের তরফে গ্রেপ্তার করেছেন।এবারও ইডির জালে ধরা পড়লেন এই ব্যক্তি।এ প্রসঙ্গে আদালতে ইডির তরফে দাবি করা হয়েছে, গোয়ার নির্বাচনে অন্তত ৪৫ কোটি টাকা নগদে খরচ করেছে আপ। বিভিন্ন সার্ভে, এরিয়া ম্যানেজার, বিধানসভার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নগদে দেওয়া হয়েছে টাকা।আর এই পুরো লেনদেনের দায়িত্বে ছিলেন চনপ্রীত সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *