নববর্ষের ভূরিভোজ খেয়ে গ্যাস-অ্যাসিডিটি থেকে বাঁচতে কিছু টিপস

 

বাঙালির বারোমাসে তের পার্বণ।তাঁর মধ্যে হল নববর্ষ।সকাল থেকে নববর্ষ উদযাপনে মেতে বাঙালি। আর বাঙালির উৎসব মানেই সেখানে রয়েছে লুচি-আলুর দম থেকে শুরু করে কচি পাঁঠার ঝোল। পেটপুজো ছাড়া বাঙালির যে কোনও উৎসব অসম্পূর্ণ। কমবেশি মিষ্টিমুখ চলবে সারাদিন ধরে। বাড়িতে রান্না করা ছাড়াও রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার প্ল্যানও রয়েছে অনেকের। এই লাগামহীন খাওয়ার মাঝে আবার গ্যাস-অম্বল না হয়ে যায়। পরদিন সকালে অফিসও রয়েছে। সুতরাং, একটু বুঝেশুনে খাওয়াই ভাল। কিন্তু উৎসবের মরশুমে পেটের গণ্ডগোলকে দূরে রাখতে কী করবেন? রইল কিছু টিপস

মুখশুদ্ধি হিসেবে অনেকেই কিন্তু মৌরি চিবিয়ে খান। এতে কিন্তু গ্যাস-অম্বলের ঝুঁকি কমে। পেটের ফোলাভাব কমাতে মৌরির চা বানিয়ে খান। মৌরির মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা গ্যাস-অম্বল থেকে বাঁচায়। এছাড়া এক কোয়া রসুন থেঁতো করে নিন। গরম জলের সঙ্গে রসুন, লবঙ্গ, জিরে ও গোলমরিচ ভাল করে ফুটিয়ে নিন। এই পানীয় ছেঁকে নিয়ে পান করুন। এতে গ্যাস-অম্বল হলে সহজেই আরাম পাবেন।

আপনি গরম জলে আদা ও লেবুর রস মিশিয়ে পান করতে পারেন। লেবু হজমে সাহায্য করে। আদার মধ্যেও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা পেটের ফোলাভাব কমাতে এবং হজম ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে র।এছাড়া পুদিনার চা গ্যাসের সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক। গ্যাস-অম্বল, পেটের ফোলাভাব ইত্যাদি থেকে মুক্তি পেতে পুদিনার চা পান করুন। গরম জলে পুদিনার পাতা ফুটিয়ে নিয়ে পান করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *