নিয়োগ দুর্নীতিতে রাজ্যে এফআইআর একাধিকের বিরুদ্ধে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের করা এফআইআর-এও শাসক দলের একাধিক নেতার নাম।

জানা যাচ্ছে, রাজ্য সরকারের করা এফআইআর-এ নাম রয়েছে তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। পাশাপাশি অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোসেরও। স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার-সহ রাজন্যা হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তী, বুবাই বোস সহ একাধিক চমকে দেওয়া নাম আছে রাজ্য সরকারের করা এফআইআর-এ।

জিটিএ-র শিক্ষক নিয়োগ মামলায় গত মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। প্রাথমিক অনুসন্ধান করে সিবিআই-কে জমা করার নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *