অযোধ্যায় রামলালা দর্শনে বাংলার রাজ্যপাল

রামমন্দিরে উদ্বোধনের প্রায় মাসতিনেক পর অযোধ্যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস, শুক্রবার সপরিবারে মন্দির দর্শন করেন। পুজো দেন এবং সরযূতে দীপদানও করেন।সামনেই লোকসভা নির্বাচন বাংলায় লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ করার বার্তা দিয়েছেন।ভোটের দিন সকাল থেকে রাস্তায় থাকবেন বলেই জানিয়েছেন তিনি।তার জন্য রামলালার দর্শনে আপ্লুত রাজ্যপাল। তিনি বলেন, “আমি রোজ রাম নাম করি, রামনাম এক ব্যক্তির প্রার্থনাই নয়। আসলে রামনাম সংস্কার, সংস্কৃতির গর্ব।রামলালাকে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল সমর্পণ করেছি।” এর পাশাপাশি, মহাত্মা গান্ধীকেও স্মরণ করেন রাজ্যপাল।

প্রসঙ্গত, চলতি বছরের ২২ জানুয়ারি অযোধ্যায় মহাসমারোহে উদ্বোধন হয়েছে নবনির্মিত রামমন্দিরের এবং প্রধানমন্ত্রী মোদির হাতে প্রাণপ্রতিষ্ঠা হয়েছিলো রামলালার।সেই অনুষ্ঠানে বাংলা-সহ গোটা দেশের পবিত্র স্থানগুলি থেকে মাটি, জল সংগ্রহ করে অযোধ্যায় পৌঁছে দিয়েছেন।

বাংলার বিজেপি সাংসদ, নেতারা ওইদিনও অযোধ্যার পবিত্র অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁরা। শুধু তাঁরাই নন, হাজার হাজার বঙ্গবাসী সেখানে গিয়েছিলেন। রামমন্দির নিয়ে বাংলার মানুষের আবেগ স্পষ্ট হয়।তবে রামমন্দির নিয়ে রাজনৈতিক মহলেও কম কাটাছেঁড়া হয়নি।এই প্রেক্ষাপটে ঠিক ভোটের মুখে রাজ্যপালের রামলালা দর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *