সোনার দাম মার্চ মাসের শুরু থেকেই বাড়তে শুরু করেছিল ।এবং গোটা মাস জুড়েই লাগামছাড়া ভাবে বাড়ছিল সোনার দাম। অবশেষে চৈত্রের শেষদিনে এসে কমল সোনার দাম। তাও আবার একধাক্কায় সাড়ে ৭ হাজার টাকা কমে গেল সোনার দাম। অন্যদিকে আবার আজ রুপোর দামও কমেছে ১ হাজার টাকা। পয়লা বৈশাখে যদি কারোর সোনা কেনার পরিকল্পনা থেকে থাকে, তাহলে আজই কিন্তু সোনা কেনার সুবর্ণ সুযোগ।
আজ, ১৩ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হয়েছে ৬৬৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬৬ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় সোনার দাম কমেছে ৭০০ টাকা । ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৬৫ হাজার টাকা, গতকালের তুলনায় দাম কমেছে ৭ হাজার টাকা ।আর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২৫৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৫৫০ টাকা। গতকালের তুলনায় সোনার দাম কমেছে ৭৬০ টাকা । ১০০ গ্রাম সোনার দামও আজ ৭৬০০ টাকা কমেছে। আজ দাম রয়েছে ৭ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা। আজ কিন্তু ১৮ ক্যারেটের সোনার দামও কমেছে । ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৪১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ৪১০ টাকা। একদিনে সোনার দাম কমেছে ৫৭০ টাকা।
রুপোরও কিন্তু সোনার মতোই দাম কমেছে । আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৫৫০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে। ১কেজি রুপোর দাম কমেছে ৮৫ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১০০০ টাকা দাম কমেছে।
